ঢাকা | বঙ্গাব্দ

সোনালী ব্যাংক ১৪ ব্যাচের নতুন নেতৃত্বে সভাপতি আব্দুর রশিদ ও সম্পাদক আবু সুফিয়ান

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 411
সোনালী ব্যাংক ১৪ ব্যাচের নতুন নেতৃত্বে সভাপতি আব্দুর রশিদ ও সম্পাদক আবু সুফিয়ান ছবির ক্যাপশন : মো. আব্দুর রশিদ ও মো. আবু সুফিয়ান
ad728
সংসদ প্রতিদিন ডেস্ক : সোনালী ব্যাংক পিএলসি’র ১৪ ব্যাচের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিনিয়র অফিসার মো. আবু সুফিয়ান।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল, সিওসি উন্মোচন ও বার্ষিক আলোচনা সভায় প্রায় শতাধিক ব্যাচমেট, সহকর্মী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সাবেক সভাপতি আল ইমরান ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান তাদের বক্তব্যে প্রায় এক যুগের চাকরি জীবনের স্মৃতি তুলে ধরে বলেন, এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক বন্ধন জোরদার করাই এ সংগঠনের লক্ষ্য।
উল্লেখ্য, ২০১৪ সালে সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে ১৪ ব্যাচের সদস্যরা একসঙ্গে কর্মজীবন শুরু করেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এ নিয়ে চতুর্থবারের মতো কমিটি গঠন করা হলো।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক সংসদ প্রতিদিন

কমেন্ট বক্স
বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী