ঢাকা | বঙ্গাব্দ

জামিনে বের হয়েই হামলা, এলাকায় চরম উত্তেজনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 93
জামিনে বের হয়েই হামলা, এলাকায় চরম উত্তেজনা ছবির ক্যাপশন : ছবি সংগৃহীত
ad728
নড়াইল প্রতিনিধি ॥ নড়াইলের আলোচিত বড়কুলা ট্রিপল মার্ডার মামলার আসামিদের বিরুদ্ধে জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত দুইজন। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত ২৩ ফেব্রুয়ারি ভোরে খায়ের চেয়ারম্যানের সমর্থক ও খলিল শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌস শেখ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরে হত্যা মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য পারভিন বেগম অভিযোগ করেন, বুধবার সকালে খায়ের চেয়ারম্যানের স্ত্রী, বোন শেফালী মেম্বার, বাবুল, বেগমসহ কয়েকজন তাদের বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
তিনি জানান, হামলায় পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শেফালী মেম্বার হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক অজয় কুমার জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, বড়কুলা ট্রিপল মার্ডার মামলার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক সংসদ প্রতিদিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামিনে বের হয়েই হামলা, এলাকায় চরম উত্তেজনা

জামিনে বের হয়েই হামলা, এলাকায় চরম উত্তেজনা