ঢাকা | বঙ্গাব্দ

অ্যালাইন গ্রুপের চেয়ারম্যান মামুনার রশিদের ৩২তম জন্মদিন আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 151
অ্যালাইন গ্রুপের চেয়ারম্যান মামুনার রশিদের ৩২তম জন্মদিন আজ ছবির ক্যাপশন : ছবি- মো.মামুনার রশিদ, চেয়ারম্যান -অ্যালাইন গ্রুপ।
ad728

জাফরিন জারা : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিভৃত পল্লীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া তরুণ উদ্যোক্তা ও গণমাধ্যম ব্যক্তিত্ব মামুনার রশিদ-এর ৩২তম জন্মদিন আজ। ১৯৯৪ সালের ১৭ মে জন্মগ্রহণ করা এই সফল উদ্যোক্তার জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন, শুভেচ্ছা ও ভালোবাসায় মুখর ছিল অ্যালাইন গ্রুপ, নিউজ বাংলা চ্যানেল ও দৈনিক সংসদ প্রতিদিন পরিবার।

বর্তমানে তিনি অ্যালাইন গ্রুপের চেয়ারম্যান, নিউজ বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী এবং দৈনিক সংসদ প্রতিদিন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করছেন। কর্মদক্ষতা, দূরদর্শী নেতৃত্ব ও মানবিক গুণাবলীর মাধ্যমে অল্প বয়সেই তিনি ব্যবসা ও গণমাধ্যম অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

জানা যায়, জন্মদিনের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সর্বপ্রথম তাকে শুভেচ্ছা জানান নিউজ বাংলা চ্যানেল ও দৈনিক সংসদ প্রতিদিনের সম্পাদক সৈয়দ এম এ জিন্নাহ। এ সময় তিনি মামুনার রশিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মময় জীবনের সফলতা কামনা করেন।

পরবর্তীতে অ্যালাইন গ্রুপ, নিউজ বাংলা চ্যানেল ও দৈনিক সংসদ প্রতিদিনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় তাকে অভিনন্দিত করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ বয়সেই মামুনার রশিদ নেতৃত্ব, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে গণমাধ্যম ও ব্যবসায়িক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। তার নেতৃত্বে নিউজ বাংলা চ্যানেল ও দৈনিক সংসদ প্রতিদিন সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণগ্রাহী ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম, খুদেবার্তা ও ফোনকলের মাধ্যমে শুভেচ্ছা জানান। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার কর্মময় জীবনের সফলতা, সততা ও নেতৃত্বের প্রশংসা করে অনেকে শুভকামনা প্রকাশ করেন।

জন্মদিনে প্রাপ্ত ভালোবাসা ও শুভেচ্ছার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মামুনার রশিদ বলেন, “সবার আন্তরিক ভালোবাসা ও দোয়া আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও দেশ, সমাজ ও গণমাধ্যমের উন্নয়নে কাজ করে যেতে চাই।”

দিনব্যাপী নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তার জন্মদিন উদযাপিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক সংসদ প্রতিদিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামিনে বের হয়েই হামলা, এলাকায় চরম উত্তেজনা

জামিনে বের হয়েই হামলা, এলাকায় চরম উত্তেজনা